Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে নবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রহনপুরে নবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মুনির আহমাদ, স্টাফ রিপোর্টারঃ ভারতের মহারাষ্টে মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর অবমাননার প্রতিবাদে গোমস্তাপুরের  রহনপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বরেন্দ্রকন্ঠ,
রহনপুরে নবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল- বরেন্দ্রকন্ঠ

শুক্রবার বাদ জুম্মার নামাজের পর  রহনপুর পৌর এলাকার  কলেজ মোড়ে  একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে  রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল পূর্বে বক্তব্য রাখেন । রহনপুর নুনগোলা জামে মসজিদ ইমাম রুহুল আমিন,, রহনপুর মাদ্রাসা পাড়া জামে মসজিদ ইমাম মাওলানা সৈবুর রহমান, গোমস্তাপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকিম ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন  রহনপুর প্রসাদপুর  কামিল মাদ্রাসা অধ্যক্ষ  আঃ হাই সিদ্দিক কামাল, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের  ইমাম মুফতি মনিরুজ্জামান সহ আরও ওলামায়েকেরাম গণ। 

বক্তারা অবিলম্বে নবী সাহেবের অবমাননাকারীকে গ্রেফতার  করে তার ফাঁসি কার্যকর করার আহ্বান জানান। নইলে ভারত কে সমুচিত জবাব দেয়া হবে।

Post a Comment

0 Comments