Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসব কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার  সকালে ১১ টায় রহনপুর পূণভবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান হয়েছে। 

Bk Online World
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান - BK Online World

রহনপুর পূর্ণভবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি,আতিকুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হোসেন , পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহরাব চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব প্রমূখসহ গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।সংবর্ধিত অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলার একুশে পদকপ্রাপ্ত, সাদা মনের মানুষ জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলার বৃক্ষপ্রেমী শ্রী,কার্তিক পরামানিক,নাচোল উপজেলার মানবতার ফেরিওয়াল আব্দুল গনি ফিটু, সভায় এক ঝাক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ জন ছাত্র ছাত্রীদের ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।

Post a Comment

0 Comments