Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। 

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - বরেন্দ্রকন্ঠ

এ উপলক্ষে শনিবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী  ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালীটি শহর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী।বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত বর্মন, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এনামুল হক,  ইলিয়াস আলী,প্রভাষক মাসুদ আলী, শিক্ষার্থী নওসিন তাসফিয়া ও নাসিরুদ্দিন প্রমুখ।

Post a Comment

0 Comments