Hot Posts

6/recent/ticker-posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৬ মোবাইল ফোনসহ ২ জন আটক

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৬ মোবাইল ফোনসহ ২ জন আটক

বরেন্দ্রকণ্ঠ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৬টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। 


বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে জহুরপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৬/৩-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতরশিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় ৬টি মোবাইল ফোন এবং নগদ ১৩,০৫০ টাকাসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ২৫০ টাকা

আটকরা হলেন সাতরশিয়া গ্রামের মো. তরিকুল ইসলাম (৬৫)মো. টিক্কা (৩৫)

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মোবাইল ফোনসহ আটক দুই আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় ৬টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজন আটক। জব্দকৃত মালামালের মূল্য ১ লাখ ১০ হাজার ২৫০ টাকা।

Post a Comment

0 Comments