পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, বরাদ্দ ৩ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজিপুর ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
![]() |
| পীরগঞ্জ সিন্দাগড় দুর্গা মন্দির |
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মন্দিরের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের সমান উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম মাস্টার, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিন্দাগড় দুর্গা মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

0 Comments