Hot Posts

6/recent/ticker-posts

রহনপুর ইউনিয়নে সাবেক পুলিশ কর্মকর্তার স্থায়ী বসতবাড়ি নির্মাণের কাজ শুরু

রহনপুর ইউনিয়নে সাবেক পুলিশ কর্মকর্তার স্থায়ী বসতবাড়ি নির্মাণের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, বরেন্দ্রকন্ঠ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫ নম্বর রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সদ্য অবসরপ্রাপ্ত পুলিশের সাব-ইন্সপেক্টর জননেতা মো. ইসমাইল হোসেনের স্থায়ী বসতবাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।


শনিবার (২২ আগস্ট ২০২৬) আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন বাড়ির নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় নির্মাণাধীন বাড়ির মালিক মো. ইসমাইল হোসেন, বংপুর জামে মসজিদের মড়ল আব্দুর রহিম, ফুল বাগানের মালিক সাদিকুল ইসলাম টুটুল, আব্দুল আলিম, মনিরুল ইসলাম, নির্মাণশ্রমিক মো. ফারুক, মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নির্মাণকাজের শুভ উদ্বোধন উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে সংক্ষিপ্ত দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। বংপুর জামে মসজিদের মড়ল আব্দুর রহিম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এ সময় নতুন বাড়ির নির্মাণকাজ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং পরিবারের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মুনাজাতে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে উপস্থিত সবাই মো. ইসমাইল হোসেনের নতুন স্থায়ী বসতবাড়ির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ জনসেবামূলক কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন।

এদিকে, মো. ইসমাইল হোসেনের পুত্র ইঞ্জিনিয়ার মো. ইয়াসির আরাফাত (সাকিল) মুঠোফোনের মাধ্যমে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে তাঁদের নতুন স্থায়ী বসতবাড়ির নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, মো. ইসমাইল হোসেন দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহণ করেন। অবসর-পরবর্তী সময়ে তিনি স্থানীয়ভাবে জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি ৫ নম্বর রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।




Post a Comment

0 Comments