Hot Posts

6/recent/ticker-posts

দারুস সুন্নাহ ইসমাইল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত

দারুস সুন্নাহ ইসমাইল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গত ২৫/১০/২৪ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের বংপুর মোড়ে অবস্থিত দারুস সুন্নাহ ইসমাইল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দারুস সুন্নাহ,  ইসমাইল উলুম হাফেজিয়া মাদ্রাসা, সুধী সমাবেশ অনুষ্ঠিত, বরেন্দ্রকন্ঠ,
দারুস সুন্নাহ ইসমাইল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত-বরেন্দ্রকন্ঠ

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ সেক্রেটারি জনাব প্রভাষক ড. মিজানুর রহমান, গোমস্তাপুর থানা জামায়াতের আমীর জনাব শাহ আলম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক জনাব মোঃ আব্দুর রশিদ সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন সহ পরিচালনা কমিটি ও মাদ্রাসার প্রিন্সিপাল সদ্য হিফজ সম্পন্ন করা দুজন কৃতি শিক্ষার্থীকে পাগড়ি টুপি ও লাঠি দিয়ে সম্বর্ধণা প্রদান করেন।

পরিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Post a Comment

0 Comments