Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ১২ হাজার ৫ শত ৫ জন জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বরেন্দ্রকন্ঠ, রহনপুরবার্তা, রহনপুর নিউজ, BK ONLINE WORLD, ICTSQUOTES,
গোমস্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - বরেন্দ্রকন্ঠ

রবিবার সকাল  নয় টায়  উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে  ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  উপজেলা  উদ্ভিদ সংরক্ষণ অফিসার  সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইসুদ্দিন, ইব্রাহিম খলিল, ফজলুর রহমান , আঃ রাকিব প্রমুখ।

অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ১০ (দশ) কেজি,গম বীজ ২০ (বিশ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ১০ (দশ) কেজি, ভুট্টা বীজ ০২ (দুই) কেজি, ডিএপি সার ২০ (বিশ) কেজি,এমওপি সার ১০(দশ) কেজি,চিনাবাদাম বীজ ১০ (দশ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ১০ (দশ) কেজি,মসুরবীজ ০৫ (পাঁচ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,খেসারী বীজ ০৮(আট) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ০৫ (পাঁচ) কেজি, অড়হড়বীজ ০২ (দুই) কেজি, ডিএপি ০৫ (পাঁচ) কেজি, এমওপি সার ০৫ (পাঁচ) কেজি সার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments