Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরের বাংগাবাড়িতে শোক দিবস পালিত

 গোমস্তাপুরের বাংগাবাড়িতে শোক দিবস পালিত

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে। বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সকাল আট টায় দলীয় পতাকা উত্তোলন  বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান , র‌্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গোমস্তাপুরের বাংগাবাড়িতে শোক দিবস পালিত
 গোমস্তাপুরের বাংগাবাড়িতে শোক দিবস পালিত - বরেন্দ্রকন্ঠ

বৃহস্পতিবার সকালে বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র‌্যালী বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ শেষে বাঙ্গাবাড়ি আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শী দিজেন পোদ্দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন  বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেরুল  ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা  তোজাম্মেল হোসেন সাপাটু, আঃ মান্নান, আঃ সাত্তার আওয়ামী লীগ নেতা  মনিরুল ইসলাম মিন্টু প্রমখ । 

বক্তারা বলেন  শোক কে শক্তিতে রূপান্তরিত করতে হবে দলের এই ক্লান্তি লগ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে রুখে দিতে হবে। এছাড়া গোমস্তাপুর উপজেলা  আওয়ামী লীগ কার্যালয়ে  দলীয় পতাকা উত্তোলন   বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান  করা হয় ও দোয়া খায়ের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস,  সাবেক ছাত্রনেতা মুক্তাদের বিশ্বাস , যুবলীগ নেতা মোমিন বিশ্বাস , স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম  বুলবুল প্রমুখ।

Post a Comment

0 Comments