Hot Posts

6/recent/ticker-posts

রহনপুর আল মদিনা ক্লিনিকে রুগির মৃত্যু

রহনপুর আল মদিনা ক্লিনিকে রুগির মৃত্যু দেখার কেউ নেই

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রহনপুর আল মদিনা ক্লিনিকে সিজারিয়ান রুগির  মৃত্যুর  অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণের জানাজায় উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের শিবরামপুর   গ্রামের  রোমান এর  স্ত্রী পরি( ১৮) প্রসব  বেদনা নিয়ে রহনপুর আল মদিনা ক্লিনিকে রবিবার সকালে ভর্তি হয়ে দুপুরে তার সিজার করে একটি  ছেলে বাচ্চা হয় কিন্তু  অতিরিক্ত রক্তক্ষরণের কারণে  ক্লিনিক কর্তৃপক্ষ  ঐদিন সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরির স্বামী এই প্রতিবেদকে বলেন  মেডিকেলে ভর্তি হওয়ার পর আমাদের সাত  ব্যাগ রক্ত দিতে হয়েছে  রক্ত পেতে আমাকে  অনেক কষ্ট করতে হয়েছে। রাত ১০ টায়  মেডিকেলের আবাসিক চিকিৎসক তাদের বলেন ক্লিনিকে ভুল চিকিৎসা হয়েছে সে কারনে রোগীর অবস্থা খুব খারাপ এবং পরের দিন সকাল দশ টায় রুগিকে আইসিইউতে  নেয়া হয় এবং এক ঘন্টা পর মারা যায়। পরির মামা  ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের অহিদুল সোমবার বেলা ৩.৩০ মিনিটে এই  প্রতিবেদককে মোবাইল ফোনে  প্রথমে অভিযোগ করেন এবং গণমাধ্যমের বিষয়টি তুলে ধারণা আহবান জানান। এবিষয়ে  বাংগাবাড়ি  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম এর  সাথে  যোগাযোগ করা হলে তিনি বলেন  অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মেয়েটি মারা গিয়েছে  ক্লিনিক  কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয় টি কি করা যায় দেখবো। 

রহনপুর আল মদিনা ক্লিনিকে রুগির মৃত্যু
রহনপুর আল মদিনা ক্লিনিকে রুগির মৃত্যু

আল মোদিনা ক্লিনিক এর ম্যানেজার শাহিন  মঙ্গলবার রাত ৮ টা ২৫ মিনিটে এই নম্বর থেকে   ০১৭১১১০০০৫৫ এই প্রতিবেদককে ফোন দিয়ে বলেন আপনি  বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছেন তিল কে তাল করছেন কেন। রোগী মারা যেতে পারে এটা স্বাভাবিক বিষয়। তার কাছে জানতে চাওয়া হয় কোন ডাক্তার অপারেশন করেছে এবং কি কারণে রুগির মৃত্যু হল তা বলতে তিনি  অপারগতা প্রকাশ করেন।  দেশে খাতনা করতে গিয়ে শিশু আায়ানের  মৃত্যু তখন প্রশাসন ও  স্বাস্থ্য মন্ত্রণালয়ের  নড়ে চড়ে বসে তখন ক্লিনিকে অভিযান হয় ভ্রাম্যমাণ আদালত হয়  কিন্তু দুঃখের বিষয়  গোমস্তাপুর উপজেলার (রহনপুরে) এ পর্যন্ত কোন ক্লিনিক এ অভিযান হয়নি।  উল্লেখ্য যে এর আগে আল মদিনা ক্লিনিকের একজন শেয়ারদার এর অসামাজিক ভিডিও ভাইরাল হয়  বিভিন্ন  পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ও  কোন আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার  বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল  হামিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন  রুগীর মৃত্যুর বিষয়টা আমার জানা নেই তবে কেউ অভিযোগ দিলে বিষয় টি দেখবো।

Post a Comment

0 Comments