রহনপুরে বেগম জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া খায়ের
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ মাদার অফ ডেমোক্রেসি , বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
![]() |
| রহনপুরে বেগম জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া খায়ের - বরেন্দ্রকন্ঠ |
শুক্রবার বিকেলে পাঁচ টায় উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা গনি হামিদ, ওয়াসিকুল এলাহী বাবলু, সাবেক ইউপি সদস্য সানাউল হক সুমন , বাংগবাড়ি স্কুল ও কলেজের প্রভাষক রফিকুল ইসলাম , তৌহিদুজ্জামান বাবু, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমখ । আলোচনা সভার শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
.png)
0 Comments