রহনপুরে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা দিল তোজাম্মেল হোসেন বিদ্যালয়
নুর মোহাম্মদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কতৃক বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বিদ্যালয় কতৃপক্ষ।
![]() |
| রহনপুরে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা দিল তোজাম্মেল হোসেন বিদ্যালয়- বরেন্দ্রকন্ঠ |
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাংগনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু। উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, অভিভাবক , সুধী, শিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রী ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠান থেকে মেডিকেল কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় এ চান্স প্রাপ্ত এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।
.png)
0 Comments