Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে বিলের মাছ ধরা বন্ধ করলো বিজিবি

 গোমস্তাপুরে বিলের মাছ ধরা বন্ধ করলো বিজিবি 


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ও আলিনগর ইউনিয়নের চুড়ুইল বিলের মাছ ধরা বন্ধ করল বিজিবি। 

বরেন্দ্রকন্ঠ, bk online world
 গোমস্তাপুরে বিলের মাছ ধরা বন্ধ করলো বিজিবি - বরেন্দ্রকন্ঠ

গত তিনদিন ধরে স্থানীয় জনগণ এই বিলের মাছ জোর করে মেরে নিচ্ছিলো । বুধবার বেলা এগারটার দিকে বিলের ইজারাদার  সাবের আলি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা  কে মাছ ধরার বিষয়টি অবহিত করলে  তিনি তাৎক্ষণিক প্রশাসনের উদ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন । 

পরে রহনপুর রামদাস বিজিবির টহলদল ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকার দুষ্কৃতিকারীরা মাছ ধরা বন্ধ করেন। বিলের  যোগানদার লতিফ বলেন গত কয়েকদিন ধরে মাছ মারছে আমরা কিছু বললে তারা শোনেনা। বিজিবি এসে নিষেধ করলে তারা চলে যায়। 

এখন পরিবেশ শান্ত। এদিকে বিলের  ইজারাদার  সাবের জানান এই কয়েকদিন আমাদের বিলের  আনুমানিক ২০ লক্ষ টাকার মাছ লুট হয়েছে । বরেন্দ্রকন্ঠ

Post a Comment

0 Comments