Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে ২ ক্লিনিকে অভিযান

 গোমস্তাপুরে ২ ক্লিনিকে অভিযান 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোম  ক্লিনিক পরিচালনায় অনিয়মের কারণে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের জমজম নার্সিং হোম ও কলোগোমস্তাপুরেনী মোড়স্থ আল-মদিনা ক্লিনিক এ জরিমানা  করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা হামিদুর রহমান।

গোমস্তাপুরে ২ ক্লিনিকে অভিযান
 গোমস্তাপুরে ২ ক্লিনিকে অভিযান 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা জানান, রহনপুর পৌর এলাকার আলমদিনা ক্লিনিককে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ও জমজম নার্সিং হোমে চিকিৎসার পরিবেশ না থাকা সহ নানা অনিয়মে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের জেল। উল্লেখ্য যে  আল মদিনা ক্লিনিকে গত ১৯ মার্চ ও জমজম নার্সিংহোমে গত ২১ মার্চ দুই জন  সিজারিয়ান রোগীর মৃত্যু হয় এ নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে  আজকে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। 

নুর মোহাম্মদ 

গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ 

মোবাইলঃ ০১৭৬১৫০৩২২২


Post a Comment

0 Comments