Hot Posts

6/recent/ticker-posts

আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

 আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সোমবার সকালে  বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি আমিরুল ইসলাম  সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মোসাঃ শরীফুন্নেসা (কণা)। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী শিফা ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল আওয়াল। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক  ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজিউদ্দিন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন আলী ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল, আলিনগর স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক সেতাবউদ্দিন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রহনপুর শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান, শিক্ষার্থী সাফিয়া তাসিন ও আসমাউল হোসাইন, বিদায়ী শিক্ষার্থী জুবাইদা জলিয়াসহ অন্যরা। 

আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
 আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-সচিব শরীফুন্নেসা বলেন, তিনি এই বিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। এখানে শিক্ষক, গুরুজন, বন্ধু-বান্ধবি, আত্মীয় স্বজন,প্রতিবেশীদের দেখে আপ্লুত হয়ে পড়েছি। তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ এ পর্যন্ত পৌঁছেছি। তাহলে তোমারা কেন, এই স্কুল থেকে পড়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। মনোবলের তীর থাকতে হবে। তোমরা লক্ষে প্রতিষ্ঠিত হবে। শিক্ষার কোন বিকল্প নেই। এছাড়া তিনি বাল্যবিবাহ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকার আহবান জানান। এদিকে আলোচনার শুরুতে বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments