রহনপুর জ্ঞান চক্র একাডেমির পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
গোমস্তাপুর উপজেলার রহনপুরে জ্ঞান চক্র একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। রবিবার সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক সারোওয়ার হাবিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহীর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার । বিশেষ অতিথি মধ্যে বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সোলাইমান আলি।
![]() |
| রহনপুর জ্ঞান চক্র একাডেমির পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ |
অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন তন্বী ইসলাম পাবন, বিদায়ি ছাত্রী মুত্তাকিম শিফা, আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
নুর মোহাম্মদ

0 Comments