Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার  বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উফসী ও হাইব্রিড জাতের ধান ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এ প্রণোদনা বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.পলাশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইশউদ্দিন, আবুল কালাম আজাদসহ অন্যরা।

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বিতরণ

চলতি অর্থ বছরে গোমস্তাপুর উপজেলার ১১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন। এর মধ্যে উফসী জাতের ৬ হাজার ১০০ জন ও হাইব্রিড জাতের ৫ হাজার কৃষকের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। হাইব্রিড জাতের ধানের বীজ প্রতিজন ২ কেজি করে পাচ্ছেন। এছাড়া ৫ কেজি করে উফসী জাতের ধানের বীজসহ ২০ কেজি রাসায়নিক সার কৃষকদের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। 

Add logo Click Hear
Visit Now

Post a Comment

0 Comments