Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

 গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত 

স্টাফ রিপোর্টার, মফিজ আহমেদ নাদিমঃ গোমস্তাপুর  উপজেলায়  বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক  নারী নির্যাতন  প্রতিরোধ  পক্ষ (২৫ নভেম্বর - ১০ ডিসেম্বর)  ২০২৩ উদযাপন করা হয়েছ।  শনিবার  সকালে  এ উপলক্ষে  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত 

উপজেলা পরিষদ চত্বর থেকে  শোভাযাত্রা  বের হয়ে  পৌর এলাকার  প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায়  মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ  আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌস, উপজেলা  মহিলা  বিষয়ক  কর্মকর্তা পংকজ কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আহমদ,  জয়িতা  মোসাঃ মাসিয়া খাতুন, সুরমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে  নারী জাগরণে অবদানের জন্য ৫জন জয়িতা কে পুরুস্কৃত করা হয়। ডাসকো ফাউন্ডেশন,  টেকসই  প্রকল্প  এ অনুষ্ঠান  সমন্বয়  করে। সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ও সুজনের সাধারণ সম্পাদক  সাংবাদিক  সারওয়ার জাহান সুমন। 
Visit Now

Post a Comment

0 Comments