গোমস্তাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নুর মোহাম্মদঃ মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজিবি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা বারোটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। #বরেন্দ্রকন্ঠ
![]() |
| গোমস্তাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত |
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল, রহনপুর আহমদি বেগম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোশের্দ, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ, সভায় যথাযোগ্য মর্যাদায়, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয।

0 Comments