Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে জিয়াউর রহমানের মনোনয়ন উত্তলন

 গোমস্তাপুরে জিয়াউর রহমানের মনোনয়ন উত্তলন

নুর মোহাম্মদঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার কাছে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। 

বরেন্দ্রকন্ঠ
 গোমস্তাপুরে জিয়াউর রহমানের মনোনয়ন উত্তলন

জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান ও প্যানেল চেয়ারম্যান জাহানারা পারভীন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, চৌডালা ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
বরেন্দ্রকন্ঠ লগো
Visit Now

Post a Comment

0 Comments