রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে আচরণবিধির ভঙ্গের অভিযোগ
ষ্টাফ রিপোর্টারঃ রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে আচরণবিধির ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। জানাযাই শহিদুল ইসলাম বাবলু ফেসবুক আইডি থেকে পাওয়া যায় গত ০৬ অক্টোবর শুক্রবার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সিলেকশান এ নির্বাচিত সভাপতি নাজমুল হুদা খান রুবেল ও আরো অনেকে মোঃ সাজ্জাদ আলী সহ-সভাপতি বাইসাইকেল প্রতীক এর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে অভিযোগ। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ সমবায় অফিসের পরিদর্শক আঃ কুদ্দুস এর সাথে যোগাযোগ করা হলো তিনি বলেন সংবিধানে আছে কিন্তু কেউ সেটা ফলো করে না। এগুলো ছোটখাটো বিষয় নির্বাচনে কিভাবে ব্যবস্থা নিই। তারপরও বিষয়টি দেখব। রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম জানান এটা আচরণ বিধি লঙ্ঘন কিনা আমার জানা নেই খোঁজ নিয়ে পরে বলবো। সিলেকশানে নির্বাচিত সভাপতি নাজমুল হোদা খান রুবেল জানান সাইকেল প্রতীকের প্রচার-প্রচারণায় গিয়েছিলাম কিন্তু প্রচার করা যাবে কিনা জানা নেই। #বরেন্দ্রকন্ঠ
![]() |
| রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে আচরণবিধির ভঙ্গের অভিযোগ |

0 Comments