Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে কুরআনের প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন

 রহনপুরে কুরআনের  প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন 

নুর মোহাম্মদ / মফিজ আহমেদ নাদিমঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর কুরআনের আলো সংগঠনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্যায়ের তিনটি গ্রুপের ১৫ জন হাফিজ মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। তিনিটি গ্রুপের ৯ জন বিজয়ীসহ ৪র্থ ও ৫ম প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। 

 অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন রহনপুর কুরআনের আলো সংগঠনের সভাপতি দন্তচিকিৎসক রবিউল আওয়াল। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল আলম স্যামল, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান,  রাজনীতিবিদ ও শিক্ষক ড. মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তৌহিদ বিন তফাজ্জল হক, প্রতিযোগিতার আহবায়ক নেস মুহাম্মদ মন্টু। এ সময় মাদরাসার মোহতামিম, ইমাম, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকসহ সংগঠনের সদস্যরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রাজশাহী জেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারী হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা মোঃ বাইরুল ইসলাম। 

উল্লেখ্য রহনপুর কুরআনের আলো সংগঠনের উদ্যোগে দ্বিতীয়বারের মত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৭ টি মাদ্রাসার ৬০ জন হিফজ বিভাগের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশ গ্রহণ করেন। তিনটি গ্রুপের সেরা পাঁচজনকে করে নির্বাচিত মোট ১৫ জনকে প্রতিযোগিকে বিজয়ী করা হয়। শনিবার চুড়ান্ত পর্বে ৯ জনকে বিজয়ী করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। #বরেন্দ্রকন্ঠ

 রহনপুরে কুরআনের  প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন 

Post a Comment

0 Comments