চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ডিএনসির অভিজানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্টঃ ঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
![]() |
| চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ডিএনসির অভিজানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক |
আটককৃতরা হলেন- নুনগোলা কেডিসিপাড়া এলাকার আঃ সাত্তারের স্ত্রী মোসা. সাজেদা বেগম (৫৪) এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা এলাকার মৃত শামসুল আলমের স্ত্রী মোসা. শাহিদা বেগম (৫৮)। বর্তমানে শাহিদা বেগম সাজেদার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান

0 Comments