সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগি ব্যাক্তিদের নিয়ে সভা করলেন এমপি জিয়াউর রহমান
নুর মোহাম্মদ / মফিজ আহমেদ নাদিমঃ ইউনিয়ন পর্যায়ে বর্তমানে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগি ব্যাক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার গোমস্তাপুর সলেমান মিঞা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল। প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শিক্ষক নেতা আনোয়ার জাহান, রহনপুর পৌর ছাত্রলীগ সভাপতি এন্তাজুল হক প্রমুখ। সভায় বক্তারা বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় যতরকম সুবিধা আছে তার সুফল গ্রামের সকল শ্রনীপেশার জনগণের মাঝে প্রচার করার জন্য আহবান জানান এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান। #বরেন্দ্রকন্ঠ
![]() |
| সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগি ব্যাক্তিদের নিয়ে সভা করলেন এমপি জিয়াউর রহমান |

0 Comments