Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুর মোহাম্মদঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল   বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে রহনপুর ডাকবাংলা চত্বরে বিএনপি’র এক অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বরেন্দ্রকন্ঠ

পরে বিকেলে সাড়ে ৫ টায় ডাকবাংলো চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি'র আয়োজনে এবং উপজেলা বিএনপি'র আহবায়ক বাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তোকি। স্বাগত বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি তারেক আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, জেলা জজ কোটের এ্যাডভোকেট. 

শেখ মুঃ শফিকুল ইসলাম (বুলু) রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব , রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম প্রমুখ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments