Hot Posts

6/recent/ticker-posts

‘মানহানির’ অভিযোগ তুলে দুদকের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আসিফ মাহমুদ

 

‘মানহানির’ অভিযোগ তুলে দুদকের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মানহানিকর’ দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 


বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁরসহ চারজনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। তবে অনুসন্ধান শুরুর আগে দুদকের এক কর্মকর্তা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে।

তিনি দাবি করেন, অভিযোগে উল্লেখ করা দুটি ঘটনার কোনোটির সঙ্গেই তাঁর ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ছিল এবং এসব বিষয়ে তাঁর কোনো ফাইলে স্বাক্ষরও ছিল না বলে জানান তিনি।

দুদকের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং দুদকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তিনি আইনি পদক্ষেপ নেওয়া এবং মানহানির মামলা করার কথা জানান।

তিনি আরও দাবি করেন, আদালতের রায় বাস্তবায়ন এবং পরবর্তী পদোন্নতির প্রক্রিয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্য, অভিযোগের আগে সংশ্লিষ্ট প্রশাসনিক নথি ও ফাইল যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

আসিফ মাহমুদ বলেন, সত্যতা উদ্‌ঘাটনের স্বার্থে প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাইয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

সূত্র: প্রথম আলো, সমকাল ও অন্যান্য গণমাধ্যম।


Post a Comment

0 Comments