Hot Posts

6/recent/ticker-posts

চাঁপাইনবাবগঞ্জে পাকা আমের সমারোহ, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

 চাঁপাইনবাবগঞ্জে পাকা আমের সমারোহ, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জে এখন পাকা আমের ভরা মৌসুম। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে সুস্বাদু নানা জাতের আম। এদিকে দেশের অন্যতম বৃহৎ আমের পাইকারি বাজার কানসাটে চলছে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ব্যস্ততা। প্রতিদিন হাজার হাজার টন আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। তবে বাজারে আমের বিপুল সরবরাহ থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেক আমচাষির মুখে হাসি নেই।

 চাঁপাইনবাবগঞ্জে পাকা আমের সমারোহ, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

চাষিদের দাবি, চলতি মৌসুমে প্রায় সব জাতের আমের ফলন সন্তোষজনক হয়েছে। কিন্তু উৎপাদন বৃদ্ধি এবং বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় অধিকাংশ আমের দাম কমে গেছে। ফলে উৎপাদন খরচ তুলে লাভ করা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।

কানসাট আমবাজারে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা আম কিনতে ভিড় করছেন। বাজারে বেচাকেনা জমে উঠলেও অনেক চাষির অভিযোগ, বর্তমান বাজারদর তাদের প্রত্যাশার তুলনায় অনেক কম। তাই বাম্পার ফলনের আনন্দের পাশাপাশি ন্যায্য মূল্য না পাওয়ার হতাশাও ভর করেছে আমচাষিদের মধ্যে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার ব্যবস্থাপনা ও বিপণন কার্যক্রম আরও শক্তিশালী করা গেলে চাষিরা তাদের উৎপাদিত আমের ন্যায্যমূল্য পেতে পারেন এবং আমখাত আরও লাভজনক হয়ে উঠবে। 

Post a Comment

0 Comments