Hot Posts

6/recent/ticker-posts

নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | বরেন্দ্রকণ্ঠ

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান যৌথভাবে নবনিযুক্ত নৌপ্রধানের কাঁধে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

র‍্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত নৌপ্রধানের এই আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিচ্ছেন।

Post a Comment

0 Comments