গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত |
গোমস্তাপুর থানার আয়োজনে রহনপুর পুলিশ তদন্ত কেদ্রে মঙ্গলবার সকালে দশ টায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রহনপুর তদন্ত কেন্দ্রের অফিস ইনচার্জ শাহিনুর রহমান, রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল বারি , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের, সভাপতি সাধারণসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা পদক্ষেপ তুলে ধরেন উপস্থিত সংশ্লিষ্টরা। উল্লেখ্য যে উপজেলা ৩১ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
.png)
0 Comments