Hot Posts

6/recent/ticker-posts

ভোলাহাট দুই ডাকাত আটক

 ভোলাহাট দুই ডাকাত আটক

ভোলাহাট প্রতিনিধি, শহিদুল ইসলামঃ শুক্রবার রাত্রীতে ভোলাহাট থানাধীন গোহালবাড়ী ইউনিয়নের অর্ন্তগত বিলভাতিয়া মৌজায় পাকা রাস্তা 

বরেন্দ্রকন্ঠ, ভোলাহাট
 ভোলাহাট দুই ডাকাত আটক - বরেন্দ্রকন্ঠ

সংলগ্ন জনৈক আলহাজ্ব রেজ্জাক আলীর আমবাগানের ভেতর  ডাকাতির প্রস্তুতিকালে মোঃ ইয়াকুব আলী (২৩) পিতাঃ- হবু, সাং- দুর্গাপুর কামারপাড়া, থানাঃ- ভোলাহাট মোঃ সেলিম (২৩) পিতাঃ- এনামুল, সাং- কর্ণখালি, থানাঃ- শিবগঞ্জ উভয় জেলা চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ২টি হাসুয়া, ০১ টি লোহার রড, ০২ টি বাঁশের লাঠিসহ গ্রেপ্তার করা হয় ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি পালিয়ে যায়। রাতভর অভিযান চালিয়ে ধৃত আসামীর বাড়ী হতে পূর্বের ছিনতাইকৃত ০১ টি Realmi টাচ মোবাইল ফোন, ০১ টি itel বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments