Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাভাপতি ডাক্তার আশরাফুল হক চুন্নু  ও আপন ভাই আলিনগর  স্কুল ও কলেজ অধ্যক্ষ  রবিউল আউয়াল টুনুর বাসভবনে  মঙ্গলবার রাত বারোটার দিকে  দুষ্কৃতিকারীরা  হামলা  চালিয়ে ভাঙচুর লুটপাট করে। 

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট - বরেন্দ্রকন্ঠ

আশরাফুল হক চুন্নু তার মেয়ে উর্মি জানান আমরা রাত্রে ঘুমিয়ে ছিলাম হঠাৎ বাড়ির বাইরের গেটের তালা ভাঙ্গার শব্দ শুনে আমরা জীবনের ভয়ে পিছনের গেট দিয়ে বাড়ি থেকে আমরা সড়ে যায় তখন তারা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ফ্রিজে থাকা মাছ-মাংস তৈরির তরকারি তারা নিয়ে যায় আমরা এখন নিরাপত্তাহীনতাই ভুগছি। 

অপরদিকে আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ  রবিউল আউয়াল এর বাড়ি  ভাঙচুর ও লুটপাট করা হয়েছে তিনি এখন জীবনের ভয়ে পালিয়ে আছেন। এছাড়া  আলীনগর গ্রামের আওয়ামী লীগ নেতা  হাসনু মের্সাস রুশাত ট্রেডার্স  দোকান ভেঙে রড মাপা ওজন স্কেল যার আনুমানিক মূল্য ৪৫০০০ টাকা  ও রড আনুমানিক মূল্য ৩৫০০০  হাজার সোনালি মুরগি  লুট করে নিয়ে যায় ও জালাল উদ্দীন সাবেক মেম্বারের বাড়ি থেকে ৪ ভরি সর্ন ও ৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ বিষয়ে জালাল মেম্বারের ছেলে শামসুদ্দিন টগর   জানান  বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  কে তার অবহিত করেছেন।

এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম জানান ঘটনাটি অনেক দুঃখজনক কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা অনুসন্ধান করছি পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো।

Post a Comment

0 Comments