Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে রাস্তার কাজের উদ্বোধন

রহনপুরে রাস্তার কাজের উদ্বোধন 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উপজেলা অডিটোরিয়াম থেকে সিটি ব্যাংক পর্যন্ত উন্নয়নমূলক রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে।

BK Online World
রহনপুরে রাস্তার কাজের উদ্বোধন - বরেন্দ্রকন্ঠ

 গতকাল রবিবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সমাজ সেবক মুশা মার্চেন্ট, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, নারী কাউন্সিলর শেফালী বেগমসহ অন্যরা। 

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউআইডিপি-২) অর্থায়নে ২৯ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়কটি নির্মিত হবে। বরেন্দ্রকন্ঠ

Post a Comment

0 Comments