গোমস্তাপুরে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে চারটায় এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
![]() |
| গোমস্তাপুরে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - বরেন্দ্রকন্ঠ |
উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন তিনি। পরে একই স্থানে মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম কৃষিক্ষেত্রে রপ্তানীযোগ্য উৎপাদনে (এআইপি) জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ার তাকে সম্মানা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় তিনদিনব্যাপি এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করছে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
.png)
0 Comments