গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নুর মোহাম্মদঃ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা রোববার বিকেল উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান।
![]() |
| গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - বরেন্দ্রকন্ঠ |
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আমিন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা, অফিসার ইনচার্জ গোমস্তাপুর চৌধুরী যুবায়ের আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হামিদ, আর এম ও ইসমাইল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুসরাত খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম ,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ। সভায় হাসপাতালের নানা বিড সমস্যা তুলে ধরা হয়। এবং মাননীয় এমপি মহোদয় সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। বরেন্দ্রকন্ঠ #বরেন্দ্রকন্ঠ

0 Comments