Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 গোমস্তাপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীর ব্যানারে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রাটি রহনপুর বেগম কাচারি প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

BK Online World
 গোমস্তাপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বরেন্দ্রকন্ঠ

আনন্দ শোভাযাত্রাসহ অন্যান্য কর্মসূচীতে প্রধান অতিথি থেকে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

অন্যদিকে রহনপুর কলোনিমোড়স্থ  আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments