Hot Posts

6/recent/ticker-posts

রহনপুর থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু

রহনপুর থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চালুর প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ১হাজার ২০ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেল ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি। সোমবার বিকেল চারটায় রহনপুর স্টেশন থেকে ছেড়ে যায়। প্রথম দিন ট্রেনটিতে ৫১ ক্যারেটে আম বুকিং দেওয়া হয়েছে। আয় ধরা হয়েছে ১ হাজার ৫৬ টাকা। প্রতিদিন বিকেল চারটায় আমসহ অন্যান্য ফল,শাকসবজি ও ডিম এই ট্রেনে ঢাকা যাবে। 

bk online world

এদিকে সাধারণ জনগণ, চাষি ও ব্যবসায়ীরা ট্রেনটি চালু হওয়ার খুশি হয়েছেন। তাঁরা কম খরচে ঢাকা মাল পরিবহন করতে পারবেন। bk online world

রহনপুর রেল স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, মাঙ্গো স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশন থেকে ১.৪৭৯ পয়সা খরচে ঢাকা যাবে। এই ট্রেনে কোন যাত্রী পরিবহন করা হবে না। এই স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম তোলা হয়েছে। উল্লেখ্য, চাষী- ব্যবসায়ী ও জনগণের সুবিধার্থে  ট্রেনটি সরকার ও রেলপথ মন্ত্রণালয় চালু করছে। প্রতিদিন বিকেল চারটায় রহনপুর স্টেশন থেকে ছেড়ে রাত সোয়া দুইটায় ঢাকা পৌছাবে। রহনপুর শুরু করে ১৫ টি স্টেশনে মাল পরিবহণ করবে।a

Post a Comment

1 Comments