গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন(উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
![]() |
| গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ - বরেন্দ্রকন্ঠ |
উক্ত কৃষি প্রণোদনা কর্মসূচির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, স্বাগত বক্তব্য প্রদান করেন তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জিয়াসমিন আকতার লাবনি ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ,কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী,প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দএবং কৃষক-কৃষাণী।
এবার ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ /২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ফসলে মোট ১৬০০ জন কৃষক প্রণোদনা পাবেন।
প্রতিবজন কৃষক ০৫ কেজি উফশী রোপা আমন ধানবীজ ,১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
.png)
0 Comments