Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

গোমস্তাপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ পুলিশই জনতা জনতায় পুলিশ  স্লোগানে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে ওপেন হাউস ডে পালন করা হয়। বুধবার বিকেল পাঁচ টায় আলিনগর স্কুল ও কলেজে মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ।  প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন ও সদ্য পুলিশ সুপার পদে পদায়ন আবুল কালাম সাহীদ। বিশেষ অতিথি বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, আলিনগর ইউ স্কুল ও কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, বজলুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। 

গোমস্তাপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
গোমস্তাপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত - বরেন্দ্রকন্ঠ 

 বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ও আলিনগর জামে মসজিদ ইমাম আঃ রহিম , ছাত্র অমর্ত্য সেন, আওয়ামিলীগ ওয়ার্ড সভাপতি  ফারিকুল ইসলাম  তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান অতিথি। সভায় অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Post a Comment

0 Comments