Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে বিশাল নৌকার নির্বাচনি সভা অনুষ্ঠিত

রহনপুরে বিশাল নৌকার নির্বাচনি সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদঃ গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ লন্ডনে বসে ষড়যন্ত্র করে নির্বাচনে বন্ধ করা যাবেনা সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করো। মুচলেকা দিয়ে চিকিৎসা করতে গিয়ে লন্ডনে বসে ষড়যন্ত্র করে লাভ নাই। তিনি রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় এ কথা বলেন। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা আওয়ামিলীগ আয়োজিত বিশাল নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। আর ও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামিলীগ সভাপতি জিয়াউর রহমান। 
রহনপুরে বিশাল নৌকার নির্বাচনি সভা অনুষ্ঠিত
রহনপুরে বিশাল নৌকার নির্বাচনি সভা অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচলো উপজেলা চেয়ারম্যান আঃ কাদের, যুবলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক কামরুল হাসান লিংকন, আনোয়ার হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম কিবরিয়া, গোমস্তাপুর উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল প্রমুখ আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। নুর মোহাম্মদ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ।   মোবাইলঃ ০১৭৬১৫০৩২২২
রহনপুরে বিশাল নৌকার নির্বাচনি সভা অনুষ্ঠিত
Visit Now


Post a Comment

0 Comments