Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

 গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন 

নুর মোহাম্মদঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  শনিবার বেলা দশটায় উপজেলা  পরিষদ চত্বরে "উন্নয়ন,শান্তি ও নিরাপত্তা লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" এই শ্লোগানে চলে এই মানববন্ধন। 

Borendrokontho
 গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন প্রমুখ।

Post a Comment

0 Comments