মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মনির আহমাদ
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডি আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে সংস্থাটির কার্যালয়ে ডিএম ফজলে রাব্বীর সভাপতিতে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
![]() |
| মহান বিজয় দিবস উপলক্ষে সোনাইচন্ডিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত |
এ সময় সেনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কৃষি উন্নয়ন ব্যাংক সোনাইচন্ডী শাখার শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ১৫০ জন রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

0 Comments