Hot Posts

6/recent/ticker-posts

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময় 

বরেন্দ্রককন্ঠ, ডেস্ক রিপোর্টঃ  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস এর তিন উপজেলা গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে গোমস্তাপুর উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এই মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। 

গোলাম মোস্তফা বিশ্বাস এমপি
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময় 

গোলাম মোস্তফা বিশ্বাস।  এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর মডেল ক্লাব সভাপতি আঃ সালাম তালুকদার, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, ভোলাহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, নাচোল প্রেসক্লাব সভাপতি আঃ সাওার, নাচোল সাংবাদিক এসোসিয়েশন সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল উপজেলা প্রেসক্লাব সভাপতি  অলিউল হক ডলার, নাচোল রিপোর্টস ক্লাব সভাপতি ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহবুব হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম, সারওয়ার জাহান সুমন, শাকিল রেজা, আরাফাত রহমান, ডালিম রেজা, ইমরান আলি প্রমুখ। মতবিনিময় সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের উওর প্রদান করেন।

Post a Comment

0 Comments