রহনপুর মুক্ত দিবস উদযাপন
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা,আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার ১১ টা রহনপুর পৌরসভার আয়োজনে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরীসহ অন্যরা । পরে আনন্দ শোভাযাত্রাটি থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যসহ বিভিন্ন পেশার লোকজনেরা অংশ নেন। সেখানে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। সেখানে একমিনিট নিরবতা পালনসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
![]() |
| রহনপুর মুক্ত দিবস উদযাপন |
উল্লেখ্য, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নির্দেশে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী থেকে লেফটেন্যান্ট রফিক ও লেফটেন্যান্ট আওয়ালের নেতৃত্বে মুক্তিযুদ্ধরা এগিয়ে এসে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে নেন। অপরদিক বোয়ালিয়া এলাকার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কাইয়ুম ও লেফটেন্যান্ট রশিদকে রহনপুরে পাকবাহিনী ক্যাম্পে আক্রমনের নির্দেশ দেন। আক্রমনের আগেই রাতে তাঁরা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় গড়ে তোলা ক্যাম্প ঘুটিয়ে ট্রেনে করে পালিয়ে যান। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এইদিন রহনপুর এলাকা হানাদার মুক্ত হয়।
বরেন্দ্রকন্ঠ
নুর মোহাম্মদ

0 Comments