Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে মোটরসাইকেলের সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুরে মোটরসাইকেলের সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মাইনুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কে তেঁতুলতলা ফাঁযারসার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাইনুল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে। তিনি খোঁয়াড়মোড়ে রমজানের সরিষার তেল কারখানায় শ্রমিকের কাজ করতেন। আহতরা হলেন আব্দুল হাইয়ুল (২৭) ও আব্দুল আজিজ (৫০)। তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। নিহত ও আহতদের ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহাম্মদ ও গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রেজাউল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, রবিবার সকাল সাড়ে আটটার সময় রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলাস্থ ফায়ারসার্ভিস কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পড়ে থাকা নজরপুর গ্রামের মাইনুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাড়িপাতা গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল হাইয়ুল ও আলিনগর ইউনিয়নের উত্তর আলিনগর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল আজিজকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করেন । 

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে মোটরসাইকেলের সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু

পরে স্থানীয়নের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিরুল ইসলাম বলেন মাইনুল ইসলামকে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুইজনেক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন।এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী যোবায়ের আহাম্মদ বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Post a Comment

0 Comments