Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরের বোয়ালিয়ায় গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা

 গোমস্তাপুরের বোয়ালিয়ায় গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা 

নুর মোহাম্মদঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুরের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মৃত রইসউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

বরেন্দ্রকন্ঠ
 গোমস্তাপুরের বোয়ালিয়ায় গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা 

পুলিশ জানায়, রবিউল ইসলাম গত রবিবার দিবাগত রাতে কোন এক সময় ওই এলাকার একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁর পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মৃত রবিউল ইসলাম মানসিক ভাবে অসুস্থ ছিল। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রবিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Post a Comment

0 Comments