Hot Posts

6/recent/ticker-posts

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান

 চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান

বরেন্দ্রকন্ঠ ডেস্ক রিপোর্টঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান এমপি মু. জিয়াউর রহমানের মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। বুধবার সকালে গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। 

বরেন্দ্রকন্ঠ
 চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান

এর আগে তিনি রহনপুর বড়বাজারস্থ বেগম কাচারির নিজ অফিস কার্যালয় থেকে গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার  নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন,রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন,নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনসহ তিন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
Visit Now

Post a Comment

0 Comments