Hot Posts

6/recent/ticker-posts

চাঁপাইনবাবগঞ্জ-২ আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য জিয়াউর রহমানকে জনতার বরন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

আওয়ামীলীগ মনোনিত  সংসদ সদস্য জিয়াউর রহমানকে জনতার বরন 

নুর মোহাম্মদঃ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানকে বরন করে নিয়েছে নেতাকর্মীরা। সোমবার বিকেল ৫ টায় তিনি কমিউটার ট্রেন যোগে রাজশাহী থেকে রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি রেলস্টেশন থেকে পায়ে হেঁটে তাঁর রহনপুর বাজার বেগম কাচারির কার্যালয়ে এসে পৌঁছেন।পরে সেখানে আয়োজিত সমাবেশে অংশ নেন। 

বরেন্দ্রকন্ঠ

সেখানে তিনি তাঁর বক্তব্যে তাঁকে দল মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং  আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করে এলাকার অসমাপ্ত উন্নয়ন নিশ্চিত করার আহবান জানান।

Post a Comment

0 Comments