Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে কৃষি প্রনোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রনোদনা বিতরণ 

নুর মোহাম্মদ / মফিজ আহমেদ নাদিমঃ ২০২৩- ২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় গম ভুট্টা, সরিষা, শীতকালীন পিয়াজ, মুগ,মুশুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির শুভ উদ্ভোদন করা হয়। শনিবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে প্রান্তিক কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সভাপতি মুঃ জিয়াউর রহমান। বিশেস অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ আলি, সহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার আঃ রাকিব, তৌহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনে রাধাগর, পার্বতীপুর, বোয়ালিয়া ইউনিয়নের তিনশত প্রান্তিক কৃষক সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ ইং অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় গম,ভূট্টা,সরিষা,শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পর্য়ায়ক্রমে উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ১১ হাজার ৪৬০ জন সুবিধাভোগী কৃষককে এই প্রণোদনার দেওয়া হচ্ছে।

গোমস্তাপুরে কৃষি প্রনোদনা বিতরণ 

Post a Comment

0 Comments