গোমস্তাপুরে যুবকের মরদেহ উদ্ধার
নুর মোহাম্মদঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মো: বকুল (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বকুল আলী উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা ঘোড়াদহ গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে। ডিপকল নষ্ট হওয়ার কারণে গত শুক্রবার রাত সোয়া বারোটার দিকে নিজ বাড়িতে বিষপান করে। রাত চারটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনাটি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পুলিশ ও ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম জানান, বকুল আলীর গভীর নলকূপটি (ডিপকল) একাধিক নষ্ট হয়। কয়েকদিন আগে বিদ্যুতের সর্টসার্কিট থেকে পুনরায় ডিপকলের যন্ত্রাংশ পুড়ে যায়। এতে সে মানসিক ভাবে ভেঙে পড়ে। মানসিক বিধ্বস্ত হয়ে শুক্রবার রাতে পরিবারের অজান্তে বাড়িতে থাকা কীটনাশক বিষ পান করে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে যাওয়ার পথে রাত চারটার দিকে বকুল মারা যান।
![]() |
| গোমস্তাপুরে যুবকের মরদেহ উদ্ধার |
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুলিশ বকুলের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

0 Comments