গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিওি প্রস্তর স্থাপন
নুর মোহাম্মদ ঃ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ফুয়ারাম ঘাট এ বাংগাবাড়ি ইউপি- দলদলি ইউপি ভায়া নির্মিত সেতু নির্মান কাজের ভিওি প্রস্তর স্থাপন করেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সভাপতি মুঃ জিয়াউর রহমান। শনিবার বিকোলে বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাদেরল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক সচিব একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার আঃ মান্নান, প্রমুখ। উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলি প্রাং প্রমুখ। ৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ২১ এলজিইডি বাস্তবায়ন করছে।
![]() |
| গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিওি প্রস্তর স্থাপন |

0 Comments